ক্রিসপি চিকেন ফ্রাই

- Advertisements -

আমাদের বাড়ির ছোট বড় সবাই এখন বাইরের খাবারের ভক্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে ফাস্টফুড। প্রিয় এই মানুষগুলোকে স্বাস্থ্যসম্মত খাবার তুলে দিতে ঘরেই তৈরি করুন মজার মজার সব আইটেম।

কীভাবে করবেন জেনে নিন, ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করা যায় খুব সহজে।

Advertisements

উপকরণ
মুরগি ১টি ৮ টুকরো করে কাটা, ঘন দুধ আধা কাপ, ময়দা ১কাপ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, সরিষা গুঁড়া পরিমাণ মতো, কর্নফ্লেক্স বা চিপস আধা কাপ, তেল পরিমাণ মতো।

যেভাবে করবেন
কর্নফ্লেক্স বা চিপসগুলো হাতে চাপ দিয়ে ভেঙ্গে নিন। একটি পলিথিন ব্যাগে ময়দা, লবণ, গোলমরিচের গুঁড়া, কর্নফ্লেক্স বা চিপস, সরিষা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মুরগির টুকরোগুলো দুধের মধ্যে কিছুক্ষণ রেখে তুলে নিন। এবার মাংসের টুকরোগুলো ময়দার মিশ্রণে দিয়ে প্যাকেটের মুখ বন্ধ করে খুব ভালো করে ঝেঁকে নিন।

একটি পাত্রে তেল দিয়ে গরম করে মাংসগুলো দিন। কিছুক্ষণ পর চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ভাজতে থাকুন। এতে মাংসের ভেতরটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু মচমচে হবে না। মচমচে করতে এবার ঢাকনা খুলে দিন এবং চুলার আঁচ বাড়িয়ে সোনালি করে ভেজে তুলুন।

Advertisements

পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oqjh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন