গরমে ডাবের পানির উপকার দ্বিগুণ করুন এই ৫ উপাদানে

- Advertisements -

এই গরমের সেরা পানীয় হলো ডাবের পানি। তীব্র দাবদাহের মধ্যেও এটি শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এতে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ মিনারেল পাওয়া যায়। ডাবের পানি শরীরকে ঠান্ডা রাখে, পেটের সমস্যা কমায়, হজমে সহায়তা করে এবং ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। নিয়মিত একটি ডাবের পানি পান করলে শরীর অনেক ধরনের রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে পারে। তবে এর উপকার আরও বাড়াতে চাইলে ডাবের পানির সঙ্গে কিছু উপাদান মিশিয়ে খাওয়া যেতে পারে।

বিট লবণ

ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে। এর সঙ্গে বিট লবণ মেশালে সোডিয়াম, আয়রন ও সালফারের মতো অতিরিক্ত মিনারেল পাওয়া যায়। এটি একটি ইলেক্ট্রোলাইট-সমৃদ্ধ পানীয় তৈরি করে। পাশাপাশি বিট লবণ হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং পরিপাকতন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

চিয়া সিডস

Advertisements

চিয়া সিডসে ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। গরমের দিনে শরীর হাইড্রেটেড রাখতে এবং হজমে সহায়তা করতে চিয়া সিডস মেশানো ডাবের পানি বেশ উপকারী। এটি প্রদাহ কমাতেও সাহায্য করে। এক গ্লাস ডাবের পানিতে এক চামচ ভেজানো চিয়া সিডস মিশিয়ে খাওয়া যেতে পারে। চাইলে এর সঙ্গে তুলসির বীজও যোগ করা যায়।

লেবুর রস

ডাবের পানিতে লেবুর রস মেশালে এর ইলেক্ট্রোলাইটের পরিমাণ আরও বাড়ে। লেবুতে থাকা ভিটামিন সি পুষ্টি শোষণে সহায়তা করে। এটি হজমের সমস্যা দূর করতে সাহায্য করে, শরীরের পিএইচ ভারসাম্য বজায় রাখে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।

মধু

Advertisements

আয়ুর্বেদে ডাবের পানির সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার প্রচলন রয়েছে। মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান শরীরের জন্য উপকারী। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরে শক্তি জোগায়।

পুদিনা পাতা

ডাবের পানিতে পুদিনা পাতা মিশিয়ে খেলে শরীরে সতেজতা অনুভূত হয়। এটি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এবং হজমের সমস্যা কমায়। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক। তুলসির বীজ ও পুদিনা পাতা একসঙ্গে ডাবের পানিতে মিশিয়ে খেলে আরও ভালো উপকার পাওয়া যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vfgk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন