গরমে বিদ্যুৎ বিল কমানোর কিছু কৌশল

- Advertisements -

গরমে ফ্যান বা এসি ছাড়া ঘরে থাকাই কষ্টকর। এ সময় সারাদিন ও রাত ঘরে ফ্যান বা এসি চালানোর কারণে বিদ্যুৎ বিলও বেড়ে যায়। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র চালালে বিদ্যুতের বিল একটু বেশিই হয়, তবে গরমে স্বস্তি পেতে তা চালাতেই হয়। তবে যদি সামান্য বুদ্ধি খাটান তাহলে সহজেই বিদ্যুৎ বিল কমাতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক এসি চালিয়েও বিদ্যুৎ বিল কমানোর উপায়-

ঘুমানোর সময় এসিতে টাইমার দিয়ে রাখুন। মোটামুটি ঘণ্টা দুয়েকে এসি চালানো থাকলেই ঘর ঠান্ডা হয়ে যাবে। তারপর আর এসির দরকার হয় না। তবে ঘুমিয়ে পড়লে অনেকেই পরে উঠে আর এসি বন্ধ করেন না। ফলে সারারাতই এসি চলে।

Advertisements

এতে বিদ্যুৎ বিল বেশি আসাটাই স্বাভাবিক। তাই ঘুমানোর আগে যদি টাইমার সেট করে রাখেন, তাহলে আপনি ঘুমিয়ে পড়লেও নির্দিষ্ট সময় পর এসি ঠিকই বন্ধ হয়ে যাবে। এতে বিদ্যুৎ ও অর্থ দুটোই সাশ্রয় হবে।

ঘরের তাপমাত্রা যত বেশি হবে ততই কুলার বা এ ধরনের যন্ত্র ঘর ঠান্ডা করবে দ্রুত। সেক্ষেত্রে বেশি সময় ধরে এসি চালানোরও প্রয়োজন পড়বে না। ফলে বিদ্যুৎ বিলও কমবে।

এ জন্য ঘরে মোটা পর্দা লাগান। এতে বাইরের গরম হাওয়া ও আলো কম আসবে। ফলে ঘরও তাড়াতাড়ি ঠান্ডা হবে।

এসির তাপমাত্রা অবশ্যই ২৪-২৬ সেন্টিগ্রেডের মধ্যে রাখুন। সারারাত যদি এসি চালু রাখতে চান তাহলে ঘুমনোর আগে এসি স্লিপ মোডে দিয়ে রাখুন। এতে বিদ্যুৎ কম পুড়বে।

Advertisements

যেকোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি পুরোনো হয়ে গেলে তার গুণমান খারাপ হয়ে যায়। অনেক দিন ধরে একই যন্ত্র ব্যবহার করলে তা ধীরে ধীরে খারাপ হতে থাকে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ক্ষেত্রেও একই ব্যাপার। বেশি পুরোনো হয়ে গেল বিদ্যুৎ পোড়ে বেশি। স্বাভাবিকভাবেই বিলও বেশি আসে।

নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করতে হবে। না হলে ফিল্টারে জমে থাকা ময়লা বা ঝুলের কারণে বিদ্যুৎ বেশি পুড়বে। তাই বিদ্যুৎ খরচ কমাতে এসির ফিল্টার পরিষ্কার রাখাও জরুরি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/igtd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন