শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যে স্যুপ
মাশরুম স্যুপ
মাশরুমের ওপর লেবুর রস ছড়িয়ে নিন। ভালো করে কুচিয়ে নিন।
পালং শাকের স্যুপ
এক আঁটি পালং শাক গরম পানিতে ভাপিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করুন। কড়াই কম আঁচে বসিয়ে মাখন দিন। ময়দা দিয়ে নেড়ে দুধ ঢেলে দিন। ভালোমতো নাড়তে থাকুন। এর সঙ্গে পালং বাটা ও লবণ মেশান। একটু চেখে নিন। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন। চাইলে স্যুপ পরিবেশনের সময় ওপরে একটি করে পোচ করা ডিম দিতে পারেন অথবা ক্রিম বা দই এক চামচ ওপরে ঢেলে দিন।
বিউলির ডালের স্যুপ
এক কাপের মতো বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়। এবার ডাল প্রেসার কুকারে সেদ্ধ করে নিন। স্যুপ তৈরির জন্য ছোট ছোট করে গাজর, বিন কেটে নিন। চাইলে পছন্দের সবজিও দিতে পারেন। এবার প্যানে অল্প ঘি গরম করে তাতে জিরা, হিং, আদা ও রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে ও লবণ দিয়ে নাড়তে থাকুন। সুন্দর গন্ধ এলে সেটি সেদ্ধ ডালের ওপর দিয়ে দিন। এ বার ডাল ফুটিয়ে নিন মিনিট পাঁচেক। রান্না হলে ওপর থেকে ধনেপাতা ও সামান্য মাখন ছড়িয়ে দিন।
