বৃষ্টির দিনে সহজে তৈরি করুন লিচুর পুডিং

- Advertisements -
গ্রীষ্ম ও বর্ষার মৌসুমে বাংলাদেশে নানা ফলের সমাহার দেখা যায়। এ সময় বাজারগুলো ছেয়ে যায় আম, কাঁঠাল, লিচু, জামসহ নানা মৌসুমি ফলে। এর মধ্যে অন্যতম হচ্ছে লিচু। মিষ্টি ও রসালো স্বাদের জন্য ছোট বড় সবাই এই ফল পছন্দ করে।
এই ফল শুধু একটা খেলে মন ভরে না। তা ছাড়া গরমে লিচুর উপকারিতাও অনেক।এ ছাড়া গরমে এই ফল শরীরকে হাইড্রেটেড রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে শুধু ফল হিসেবেই খাবেন না, এই ফল দিয়ে তৈরি করতে পারেন শরবত ও পুডিং।

যেহেতু এখন লিচুর মৌসুম, তাই এই রেসিপিগুলো দেখতে পারেন।

লিচুর লেমোনেড

প্রথমে ৫-৬টা লিচুর খোসা ও বিচি ছাড়িয়ে নিন। এবার লিচুগুলো ব্লেন্ড করে রস বের করে নিন। লিচুর রসের সঙ্গে মেশান ঠাণ্ডা পানি, পাতিলেবুর রস ও মধু।

Advertisements

উপকরণগুলো ভালো করে মিশিয়ে গ্লাসে ঢালুন এই লেমোনেড। ওপর দিয়ে পুদিনা পাতা ছড়িয়ে ও লেবুর টুকরো দিয়ে পরিবেশন করুন লিচুর লেমোনেড। প্রাণ জুড়াবে এই পানীয়।

লিচুর পুডিং

Advertisements

কয়েকটা লিচুর খোসা ও বিচি ছাড়িয়ে রস বের করে নিন। পাশাপাশি কয়েকটা লিচু কুচি কুচি করে কেটে নিন।প্রথমে এক কাপ পানিতে ১০ গ্রাম আগার আগার ভিজিয়ে রাখুন। এটি জেলি তৈরি করতে সাহায্য করবে।

এবার প্যানে চিনি ও লেবুর রস জ্বাল দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে এতে আগার আগার মেশানো পানিটা ঢেলে দিন। আগার আগার গলে যাওয়া পর্যন্ত মিশ্রণটি ভালো করে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে একটি সিলিকন মোল্ডে জেলিটা ঢেলে দিন। ওপর দিয়ে লুচির কুচি ছড়িয়ে দিন। এবার মিশ্রণটি ২-৩ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। জেলি জমে গেলেই তৈরি লিচুর পুডিং। ডেজার্টে খেতে পারেন লিচুর পুডিং।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z6k7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন