English

22 C
Dhaka
শনিবার, মার্চ ৭, ২০২৬
- Advertisement -

ভালো ঘুমের জন্য করণীয়

- Advertisements -

ডা. শহীদুল ইসলাম: অনেকেরই ঘুমের সমস্যা রয়েছে। তারা অভিযোগ করেন, পর্যাপ্ত সময় ঘুম হচ্ছে না বা ঘুমের তৃপ্তি মিলছে না। অনিদ্রা বা ইনসোমনিয়ার ক্ষেত্রে অনেকে মূল সমস্যার সমাধান না করে ঘুমের ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তাই অনিদ্রার কারণ জানা জরুরি।

Advertisements

ঘুমের ব্যাঘাতের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন– শোবার ঘরে অতিরিক্ত শব্দ, তাপমাত্রার অসামঞ্জস্য, অস্বস্তিকর বিছানা, অনিয়মিত রুটিন বা শারীরিক পরিশ্রমের অভাব।

রাতে অতিরিক্ত খাওয়া বা অতিরিক্ত ক্ষুধাও ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। সিগারেট, অ্যালকোহল ও ক্যাফেইনযুক্ত পানীয় ঘুমে বাধা দেয়। দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে তা গুরুত্বসহকারে দেখা উচিত।

দীর্ঘদিন একটানা ঘুমের বড়ি খাওয়া উচিত নয়। এতে অবসন্নতা, খিটখিটে মেজাজ এবং ওষুধের ওপর নির্ভরতা তৈরি হতে পারে।

Advertisements

ভালো ঘুমের জন্য নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও জাগার অভ্যাস করা জরুরি। শোবার ঘর আরামদায়ক রাখতে হবে। প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা ভালো, তবে ঘুমের ঠিক আগে নয়। বিকেলের পর চা বা কফি পরিহার করা উচিত। রাতে অতিরিক্ত খাবার এড়িয়ে চলা ভালো।

ঘুম না এলে বিছানায় শুয়ে উদ্বিগ্ন না হয়ে কিছুক্ষণ উঠে হালকা কাজ করে আবার ঘুমানোর চেষ্টা করা যে­তে পারে।

লেখক : মনোরোগ বিশেষজ্ঞ

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yitg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন