মাইক্রোওয়েভে খাবার গরম করলে কি পুষ্টিগুণ কমে যায়?

- Advertisements -

রোজকার ব্যস্ত জীবনে মাইক্রোওয়েভ যেন অনেকটা স্বস্তির নাম। সময় বাঁচাতে অনেকেই একদিন বেশি খাবার রান্না করে ফ্রিজে রেখে দেন। ফ্রিজ থেকে প্রয়োজন মতো খাবার বের করে গরম করে খেয়ে নেন। অধিকাংশ মায়েরা শিশুর খাবারও ওভেনে গরম করেন।

মাইক্রোওয়েভে খাবার গরম করলে পুষ্টিগুণ কমে যায়, এই ধারণা অনেকেরই থাকে। ভারতীয় শিশুরোগ চিকিৎসক অর্পণ সাহা বলেন, ‘‘মাইক্রোওয়েভে ৩০ থেকে ৬০ সেকেন্ডের জন্য খাবার গরম গরলে কোনো অসুবিধা হয় না। যদি দুই থেকে তিন মিনিটের বেশি গরম করা হয়, তাহলে ভিটামিন সি আর ভিটামিন বি কমপ্লেক্স একটু হলেও কমে। তাই খাবারের পুষ্টিগুণ অনেকটা কমে যায়, এ কথা বলা যায় না।’’

অনেকেই মনে করেন মাইক্রোওয়েভে খাবার গরম করলে ক্যানসারের ঝুঁকি বাড়ে। ভারতীয় চিকিৎসকদের মতে, এমন ধারণাও ভুল। মাইক্রোওয়েভ থেকে যে রেডিয়েশন বের হয় তা নন-আয়োনাইজিং, যা খাবারে থাকা জলীয় পদার্থকে গরম করে। এই রেডিয়েশন থেকে কোনো রকম রেডিয়োঅ্যাক্টিভিটি বা ক্যানসারের ঝুঁকি নেই।

মাইক্রোওয়েভে খাবার গরম করার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন
•    ভুলেও কোনো রকম প্লাস্টিকের প্লেট বা বাটিতে খাবার গরম করবেন না। খাবার গরম করুন কাচের পাত্রে।
•    খুব বেশি সময় ধরে খাবার গরম করবেন না। অল্প সময়ের জন্য খাবার গরম করুন। ১৫ থেকে ৩০ সেকেন্ডের জন্য প্রথমে গরম করুন। তারপর কিছুক্ষণ রেখে আবারও ১৫ থেকে ৩০ সেকেন্ড গরম করুন।
•    মাইক্রোওয়েভ ওভেনে শিশুর খাবার গরম করার পর ভালো করে মিশিয়ে তারপর শিশুকে খাওয়াবেন। অনেক সময় মাইক্রোওয়েভে খাবার গরম করার সময় কিছু কিছু জায়গায় বেশি গরম হয়ে যায়, কিছু জায়গা একেবারে ঠান্ডা থাকে। তাই গরম খাবারে যেন শিশুর জিভ পুড়ে না যায়, সেদিকে সতর্ক থাকুন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0u4b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন