English

19.8 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
- Advertisement -

মাছ ধোয়ার পর হাত থেকে আঁশটে গন্ধ দূর করার উপায়

- Advertisements -
পুষ্টিগুণে ভরপুর এক খাবার মাছ, খেতেও বেশ। তবে বিড়ম্বনায় পড়তে হয় মাছের আঁশটে গন্ধ নিয়ে। বিশেষত মাছ ধোয়ার পর হাতের আঁশটে গন্ধ সাবান দিয়ে ধুইলেও যেতে চায় না। তা ছাড়া, মাছ খাওয়ার পরও হাতে থেকে যায় বাজে গন্ধ।

তাহলে উপায়? ঘরোয়া জিনিসেই দূর হবে মাছের গন্ধ। কিভাবে দূর করবেন, তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক—

পাতিলেবু

পাতিলেবুর নিজস্ব একটা গন্ধ থাকে। এতে থাকে এসিডও।

মাছ ধোয়ার পর বা খাওয়ার পর যদি এক টুকরা পাতিলেবু দিয়ে হাত কচলে ধুয়ে নেওয়া যায়, এতে সহজেই মাছের গন্ধ দূর হবে। হাত থেকে ভালো গন্ধও বের হবে।

বেকিং সোডা

একটি বোতলে পানি নিয়ে তাতে বেশ কিছুটা বেকিং সোডা দিয়ে মিশ্রণ তৈরি করে রাখা যেতে পারে। বেকিং সোডা যেকোনো জিনিস ভালো করে পরিষ্কার করতেও ব্যবহার করা হয়।

পানি ও বেকিং সোডার মিশ্রণ দিয়ে হাত ধুলে হাত যেমন খুব ভালোভাবে পরিষ্কার হবে, আঁশটে গন্ধও থাকবে না।

মাজন

হাতের কাছে সবারই মাজন থাকে। মাজনে থাকা উপাদান ব্যাকটেরিয়া ধ্বংস করার পাশাপাশি মুখের দুর্গন্ধ দূর করে। মাজন প্রথমে দুই হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর উষ্ণ পানি দিয়ে হাত ধুয়ে ফেললে মাছের গন্ধ থাকবে না।

নারকেল তেল

সহজ উপায় আরো আছে। হাত সাবান দিয়ে ধোয়ার পর নারকেল তেল বা অন্য কোনো তেল লাগিয়ে নিলেও আঁশটে গন্ধ আর থাকবে না।

টমেটো কেচআপ

শুনতে অবাক লাগলেও টেমেটো কেচআপ হাতে ঘষে, ধুয়ে নিলে দূর হবে মাছের গন্ধ। কারণ, টমেটো কেচআপে থাকে লেবুর রস। এসিডিক হওয়ার জন্য তা দিয়ে আঙুল ও হাতের তালু ঘষে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলে মাছের গন্ধ দূর করা যাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/30bm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন