মাত্রাতিরিক্ত চুল পড়া রোধে খেতে পারেন যে ৫ খাবার

- Advertisements -

বিশেষজ্ঞদের মতে, একজন মানুষের প্রতিদিন প্রায় ১০০টি চুল পড়া স্বাভাবিক। তবে এর বেশি চুল পড়লে সতর্ক হওয়া দরকার। তখন চুলের যত্নের পাশাপাশি খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি হয়।

বিশেষ করে শাক-সবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবার নিয়মিত খেলে চুলের স্বাস্থ্য উন্নত হয় এবং চুল পড়া কমে। আমাদেরও তাই সেসব খাবার বেশি খাওয়া উচিত যেগুলো চুল পড়া রোধে কার্যকরী। নাহলে অল্প বয়সেই মাথায় চুল কমে যাবে এবং চুলের গঠন ঠিক থাকবে না।

চলুন জেনে নেওয়া যাক এরকম ৫টি খাবারের নাম যেগুলো আমাদের চুলকে সতেজ রাখবে এবং চুল পড়া রোধ করবে-

ক্যাপসিকাম:

Advertisements

চুলের স্বাস্থ্য ভালো রাখতে ক্যাপসিকাম উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা। সালাদ বা চাইনিজ খাবারে এটি নিয়মিত খেলে চুল পড়া কমতে পারে। চাইলে সেদ্ধ ক্যাপসিকাম পনিরের সঙ্গেও খাওয়া যায়।

ডিম:

ডিমে থাকা বায়োটিন ও প্রোটিন চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি চুল পড়া কমাতে সাহায্য করে। অনেকেই বাইরে থেকে ডিম ব্যবহার করলেও, নিয়মিত ডিম খেলে ভেতর থেকে চুল শক্ত ও স্বাস্থ্যবান হয়।

মাছ:

চুলের জন্য মাছ অত্যন্ত উপকারী। এতে থাকা ওমেগা-৩, ভিটামিন ডি, বি-ভিটামিন, ক্যালসিয়াম ও ফসফরাস চুলের গুণগত মান বাড়ায় এবং চুল পড়া কমাতে সাহায্য করে।

মসুর ডাল:

Advertisements

সব ডালের মধ্যে মসুর ডালে প্রোটিনের পরিমাণ বেশি। এটি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। তাই সপ্তাহে কয়েকবার মসুর ডাল খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

মিষ্টি আলু:

মিষ্টি আলুতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান চুলের স্বাস্থ্য ভালো রাখে। এটি নিয়মিত খেলে চুল পড়া কমে এবং চুল আরও শক্ত হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zpd3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন