যেভাবে বানাবেন চিংড়ির সুস্বাদু কোরমা

- Advertisements -

চিংড়ি পছন্দ করেন না, এমন লোক হাতে গোনা। কারও পছন্দ গরম তেলে ভাজা কড়কড়ে কুচো চিংড়ি, কারও আবার শুকনা চিংড়ির বালাচাও। একেক ধরনের চিংড়ির বৈশিষ্ট্য একেক রকম, সেই অনুযায়ী রান্নার পদও হয় আলাদা। তবে পোলাওয়ের সঙ্গে নানান পদের কোরমা হলে জমে বেশ।

পোলাওয়ের সঙ্গে খেতে পারেন চিংড়ির কোরমাও। এদিকে চিংড়ি দিয়ে যেকোনো খাবারই তৈরি করা যায় দ্রুত। কেমন হয় যদি ঝটপট চিংড়ির কোরমা তৈরি করে ফেলেন? বাড়িতে হঠাৎ অতিথি এলে কিংবা খুব অল্প সময়ে কিছু রান্না করতে চাইলে চিংড়ির কোরমা করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক চিংড়ির সুস্বাদু কোরমা রেসিপি—

Advertisements

উপকরণ

মাঝারি মাপের চিংড়ি ১৪/১৫টি, দই ১৫০ গ্রাম, আদা বাটা ১/২ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, ধনিয়া গুঁড়া চা চামচ, পোস্ত বাটা ১ বড় চামচ, কাজুবাদাম বাটা ১ বড় চামচ, কাঁচা মরিচ ৪/৫টি, ধনিয়াপাতা কুচি পরিমাণমতো ও ঘি অথবা তেল ২ টেবিল চামচ।

প্রণালি

Advertisements

একশো গ্রাম দই, আদা, রসুন বাটা, হলুদ গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছ মেখে রাখুন কিছুক্ষণ। এরপর রান্নার কড়াইতে ঘি অথবা তেল দিন। গরম হলে কাজুবাদাম, ধনিয়া, পোস্তবাটা দিয়ে হালকা বাদামি করে ভেজে চিংড়ি মাছ মাখাটা দিন। সঙ্গে দিন কাঁচা মরিচ ও লবণ। এবার দু চামচ দই ফেটিয়ে মিশিয়ে দিন। ৫/৭ মিনিট রান্না করুন। পরিবেশন করার আগে ধনিয়াপাতা কুচি আর কাজু কুচি ওপরে ছাড়িয়ে দিন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tah1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন