ড্রাইফ্রুট খাওয়ার সঠিক উপায় জানেন?

- Advertisements -

আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার হচ্ছে ড্রাই ফ্রুটস। এতে প্রোটিন, ভিটামিন, খনিজসহ নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আয়ুর্বেদ শাস্ত্র মতে, ড্রাই ফ্রুটসের সম্পূর্ণ উপকারিতা তখনই পাওয়া যায় যখন এগুলো সঠিক উপায়ে খাওয়া হয়। তাই জেনে নিন ড্রাই ফ্রুটস খাওয়ার সঠিক উপায়।

খাওয়ার আগে ভিজিয়ে রাখুন

ড্রাই ফ্রুটস সারা রাত পানিতে ভিজিয়ে রাখলে নরম হয় এবং সহজে হজম হয়। এ ছাড়া পানিতে ভেজালে ড্রাই ফ্রুটসের তাপও কমে যায়।

সঠিক সময়ে খান

Advertisements

আয়ুর্বেদ অনুসারে, ড্রাই ফ্রুটস খাওয়ার সময়ও অনেক গুরুত্বপূর্ণ। রাতে কখনো ড্রাই ফ্রুট খাবেন না।

সকালে বা বিকেলে খাওয়া ভালো।

চিবিয়ে খান

আয়ুর্বেদ অনুসারে, ড্রাই ফ্রুট তখনই সম্পূর্ণ উপকারী হবে, যখন এগুলো সঠিকভাবে চিবিয়ে খাওয়া হবে। এটি শরীরকে পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে এবং হজম করা সহজ করে তোলে। তাই ড্রাই ফ্রুটস খাওয়ার আগে ভালো করে চিবিয়ে খাওয়া উচিত।

সঠিক পরিমাণে

যদিও ড্রাই ফ্রুটস খুবই স্বাস্থ্যকর, তবে আয়ুর্বেদ সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেয়। এগুলোর অতিরিক্ত ব্যবহার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এক মুঠোর বেশি ড্রাই ফ্রুটস খাওয়া উচিত নয়।

সঠিক সংমিশ্রণ

Advertisements

আয়ুর্বেদ অনুসারে, ড্রাই ফ্রুটসের সঙ্গে এক চিমটি এলাচ বা আদার মতো মসলা যোগ করে খেলে হজমশক্তি উন্নত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলুন

আয়ুর্বেদ অনুসারে, ভাজা বা লবণাক্ত ড্রাই ফ্রুটস এড়িয়ে চলা উচিত।

কারণ, এটি এর পুষ্টিগুণ হ্রাস করে। ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখা বা সরাসরি খাওয়া ভালো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pfad
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন