‘আমার মতো আর কে পারে’

- Advertisements -

আমার মতো আর কে পারে
কামাল বারি
*******************
কী যে উদ্যমে দাঁড়িয়ে মুখোমুখি
আমি তারে নতুন ফুলে সাজিয়ে দিয়েছি!
নতুন করে নিয়েছি তারে দীপিত প্রাণে!

বরণে আমার শান্ত স্বভাব বরাবর…
তবু তারে নতুন উন্মাদনার সশব্দ আয়োজনে
শুদ্ধ করে নিয়েছি আমি…
আমার মতো আর কে পারে—
নতুনেরে নতুন করে নিতে চিরদিন?

Advertisements

কী যে প্রেরণা তার শুভ দৃষ্টির—
শুভ আগমন নতুনতম মিলনের!

Advertisements

নতুন ঘ্রাণের মহামূল্য তার
দিতে হবে দিতে
নতুন ভ্রমণের নতুন নতুন পথে
জমবে শত শোভন চেতন
নতুন শিহরন যতো…
তারে আমি নতুন ফুলে সাজিয়ে যাবো
আয়ুর সোপান জুড়ে…
*******************

The short URL of the present article is: https://www.nirapadnews.com/osml

1 মন্তব্য

Notify of
guest
1 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
মান্নান ফরিদী
মান্নান ফরিদী
4 years ago

দারুণ উপলব্ধি!

Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন

নারী অধিকার

নববর্ষ ১৪৩৩

কবিতা: বৈশাখ

সড়কে সচেতনতা