জাতীয় পর্যায়ে প্রাথমিকে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত কবিতা

- Advertisements -

জুবায়ের ইসলাম চৌধুরী: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের বাছাই কার্যক্রমে “শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা)” হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৪৯ নং বাড়ী মজলিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস কবিতা।

তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সোনারগাঁ কাজী ফজলুল হক মহিলা কলেজের প্রভাষক মো. রুহুল আমিন চৌধুরী নান্নার সহধর্মিণী।

Advertisements

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং কাব কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গত ১৯ মে মঙ্গলবার তিনি এ সম্মাননা অর্জন করেন।

শিক্ষাক্ষেত্রে তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ ও সৃজনশীল শিক্ষাদান পদ্ধতির কারণে তিনি সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রশংসিত। তাঁর এ অর্জনে বিদ্যালয়জুড়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

Advertisements

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা জানান, কবিতার এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উদ্বুদ্ধ করবে। তারা তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ozbo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন

কবিতা: ঈদুল আজহা

কবিতা: মা

কাঁঠাল

নারী অধিকার