নববর্ষ ১৪৩৩

- Advertisements -

নতুন বার্তা নিয়ে নবরূপে বৈশাখ আসে
জীর্ণ যত পুরনো স্মৃতি সব ধুয়েমুছে,
চৈত্রের খরতাপ শেষে গাঙে আসে জোয়ার
নব উদ্দীপনায় নবজীবনে খুলে নতুন দুয়ার।

নতুন বছরের নতুন স্বপ্ন ভাসে সবার মনে
আনন্দের আলো সবার চোখে ঝরে,
পিঠা-মিষ্টি, মুড়ি, বাতাসা, জিলাপি
বৈশাখের আগমনে আলোকিত আনন্দের দীপ্তি।

আপ্যায়নে ইলিশ পান্তা ভরপুর আয়োজন
নিজস্ব সংস্কৃতি চর্চায় হতে হবে সচেতন,
বৈশাখে মানুষে মানুষে সৌহার্দতা বাড়ে
ভেদাভেদ ভুলে আনন্দ সব ঘরে ঘরে।

বৈশাখ বাঙালির কাছে চির সুখের
অতি আপন অমলিন সকল মানুষের,
বৈশাখ মানবিক চেতনায় উজ্জীবিত সবসময়
নববর্ষ ১৪৩৩ সবার জন্যে হোক আনন্দময়।

লেখক পরিচিত:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি
যুগ্ম মহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kn31
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন

কবিতা: বৈশাখ

সড়কে সচেতনতা

ঈদ আনন্দ