English

28 C
Dhaka
রবিবার, মার্চ ১৫, ২০২৬
- Advertisement -

‘বাঘ বিধবা’ ভাতা চালুর দাবি এমপি গাজী নজরুলের

- Advertisements -

সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারানো নারীদের জন্য বিশেষ ভাতা চালুর দাবি জানিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম।

তিনি বলেন, এই ধরনের ঘটনায় স্বামী হারানো নারীদের স্থানীয়ভাবে ‘বাঘ বিধবা’ বলা হয়। স্বামীকে হারিয়ে তাদের অধিকাংশই আর্থিকভাবে অসহায় হয়ে পড়েন। পরিবারের দায়িত্ব একাই সামলাতে হয়। সেজন্য বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাদের জন্য ভাতা চালু করা জরুরি।

রবিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ দাবি উত্থাপন করেন। প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তুলে ধরেন গাজী নজরুল। সকাল ১১টায় শুরু হওয়া এ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

গাজী নজরুল ইসলাম আরও বলেন, তার নির্বাচনি উপকূলীয় এলাকার অনেক মানুষ জীবিকার তাগিদে নিয়মিত সুন্দরবনে যান। মধু সংগ্রহ, মাছ ধরা কিংবা কাঠ সংগ্রহসহ বিভিন্ন কাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। কিন্তু এসব কাজে জঙ্গলে প্রবেশ করতে গিয়ে অনেককেই বাঘের আক্রমণের শিকার হতে হয়। এতে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে তার স্ত্রী ও সন্তানরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের কাছে তার প্রত্যাশা, উপকূলীয় এলাকার বাস্তবতা বিবেচনা করা হবে। বাঘ বিধবাদের জন্য বিশেষ কর্মসূচি চালুর মাধ্যমে তাদের সহায়তায় রাষ্ট্র এগিয়ে আসবে। পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষা, পুনর্বাসন এবং জীবিকা নিশ্চিত করতে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vm7f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন