বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের ‘মার্চ ফর গাজা’

- Advertisements -

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের নৃশংস হত্যার নিন্দা জানাতে বাংলাদেশে র‍্যালি ও বিক্ষোভ সমাবেশ হয়।

গতকাল শনিবার অনুষ্ঠিত মার্চ ফর গাজা নামে এ বিক্ষোভ সমাবেশের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচার করা হয়েছে।

মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে আমেরিকান সংবাদ সংস্থা এপি তাদের প্রতিবেদনে শিরোনাম করে, ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের র‍্যালি।’

এই সংবাদের ভেতরে এপি লিখেছে, হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র‍্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। তাদের সঙ্গে ছিল শতশত ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’ স্লোগান দিয়েছেন।

Advertisements

এদিকে এপির বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদনে প্রকাশ করে, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে জুতাপেটা করেছেন বাংলাদেশের মানুষ।’

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজও ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির সংবাদ প্রকাশ করে শিরোনামে লিখেছে, ‘১০ লাখ বাংলাদেশি প্রকাশ্যে ইসরায়েল-সংশ্লিষ্ট পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন।’

আরব নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গতকাল শনিবার ঢাকায় ১০ লাখের বেশি মানুষ জড়ো হন। যা গাজাবাসীর প্রতি বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সংহতি প্রকাশ এটি।

আরব নিউজের ওই প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীরা শপথ নিয়েছেন ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব পণ্য বয়কট করবেন। তারা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিনি’, ‘ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো’, ‘ইসরায়েলি পণ্য বয়কট করুন’ এসব স্লোগান দেন।

Advertisements

অপরদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট তাদের একটি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ইসরায়েলের প্রতি বাংলাদেশের মানুষের নিন্দার কথা জানিয়েছে।

এছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম প্রভাবশালী আলজাজিরা ও বার্তাসংস্থা রয়টার্স ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচির কয়েকটি ছবি প্রকাশ করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1ixc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন