সালাম মাহমুদ: গত ১৭ মে সোমবার মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস রুম্পা ঘোষ এর সাথে নতুনধরা আবাসন প্রকল্প (সাংবাদিক জোন) প্লট ক্রেতাদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় নতুনধরা আবাসন প্রকল্প (সাংবাদিক জোন) প্লট ক্রেতাদের মধ্য উপস্থিত ছিলেন দৈনিক গণকন্ঠের সালাম মাহমুদ, দৈনিক আমার বার্তা’র হাফিজ রহমান, চ্যানেল আইয়ের এস এম নাসির, দৈনিক বাংলাদেশ সমাচার এর মোহাম্মদ আশরাফুল আলম, আশরাফুজ্জামান সোহাগ এবং সাপ্তাহিক খোঁজখবর এর তকী উদ্দীন মুহাম্মদ আকরামুল্লাহ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, আমি যতোদূর জানি নতুনধরা আবাসন প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় প্রকল্প। এ প্রকল্পে সকল ক্রেতাদের নির্ভেজালভাবে প্লট হস্তান্তর নিশ্চিত করতে পারলে নতুনধরা আবাসন প্রকল্প এগিয়ে যাবে, তেমনি আবাসন খাতেও নতুন গতি সৃষ্টি হবে।
মতবিনিময় শেষে তাঁকে অর্থনীতির দেশসেরা সাপ্তাহিক খোঁজখবর তুলে দেয়া হয়।
