নোয়াখালী জার্নালিস্ট ফোরাম – ঢাকা’র ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত

- Advertisements -

মামুন কায়সার লিমন: নোয়াখালী জার্নালিস্ট ফোরাম-ঢাকা (এনজেএফ) এর ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানী ঢাকা’র পল্টন ফারইষ্ট টাওয়ারের রজনীগন্ধ্যা অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

সংগঠনের বর্তমান সভাপতি ও বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবির সুমনে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার মহিন এর পরিচালনায় ও এটিএন বাংলা’র সিনিয়র সাংবাদিক একরামুল হক সায়েম এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য এবং ফারইষ্ট লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম।

এসময় নোয়াখালী জার্নালিস্ট ফোরাম-ঢাকা’র ১৪ বছর পূর্তি উপলক্ষ্যে স্বরণিকা ‘সম্প্রীতি’ এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। যেখানে নবীন-প্রবীন সাংবাদিকদের লেখনির মাধ্যমে নোয়াখালী জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সহ বিভিন্ন উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ, নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু।

এছাড়াও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও এনজেএফ এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক মোঃ বেলায়েত হোসেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার নাসরিন সুলতানা মিলি, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মুঞ্জুরুল আজীম সুমন, সিনিয়র সাংবাদিক তরুণ তপন চক্রবর্তী, নোয়াখালী জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, নিরাপদ সড়ক চাই সংগঠনের মহাসচিব লিটন ইরশাদ, এ্যাডভোকেট আমাতুন নুর পান্না সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও আগামী দিনের পথচলা সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, দৈনিক সমকাল এর সিটি এডিটর শাহেদ চৌধুরী, ডক্টর নাসির উদ্দীন, দৈনিক ইত্তেফাক এর চিপ রিপোর্টার মোঃ শামসুদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) মহাসচিব লিটন এরশাদ, এনটিভির নিউজ এডিটর এনামুল হক, দৈনিক নোয়াখালীর কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহিউদ্দিন চৌধুরী লিটন, গ্লোবাল টেলিভিশন এর সিনিয়র নিউজরুম এডিটর সৌবিয়া আয়াত, সাংবাদিক ইকবাল হোসেন মজনু, দৈনিক ইত্তেফাক এর সিনিয়র রিপোর্টার এসএম মিজান, এনটিভির নিউজ প্রেজেন্টার রাইসুল হক চৌধুরী।

এছাড়াও বাংলাভিশনের রিপোর্টার শুভ মাহফুজ, নোয়াখালী টিভির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ঢাকা মেইল এর মাল্টিমিডিয়া ইনচার্জ হামিদ রনি, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি সাইফুল মাসুম, বাংলাদেশ টেলিভিশনের মিরাজ উদ্দিন সহ রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা তাদের বক্তব্যে নোয়াখালী জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার কথা জানান এবং আগামীতে আরও জোরালো ভাবে কিভাবে কাজ করা যায় সে মতামত ব্যক্ত করেন।

নোয়াখালী জার্নালিস্ট ফোরাম – এনজেএফ দীর্ঘ ১৪ বছর যাবৎ ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে কাজ করে যাচ্ছে। আগামীতে সাংবাদিকদের কল্যানে এবং জেলার উন্নয়নে আরও ব্যাপক ভূমিকা রাখার কথা জানান সংগঠনের সদস্যরা। পরে সদস্যদের উপস্থিতিতে আগামীর পরিকল্পনা নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যেখানে সংগঠনের আগামীর পথচলা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ubou
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন