নারী সাংবাদিক কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে ডেইজি সভাপতি রুনা সম্পাদক নির্বাচিত

- Advertisements -

শফিক আহমেদ সাজীব : অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন। সম্মেলনে উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক ডেইজি মউদুদ সভাপতি, লতিফা আনসারী রুনা সাধারণ সম্পাদক, চিংমে প্রু মারমা যুগ্ম সম্পাদক, ফেরদৌস লিপি সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

Advertisements

সম্মেলনে প্রধান অতিথি থেকে মূল্যবান বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সম্মেলন উদ্ভোদন করেন নারী সাংবাদিক কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি নাসিমুন আরা হক মিনু,বিশেষ অতিথি ছিলেন নারী সাংবাদিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির ট্রেজারার আকতার জাহান মালিক, কবি ও সাংবাদিক নাট্য সংগঠক শিশির দত্ত, প্রেসক্লাব সভাপতি সালাউদ্দিন মো.রেজা, সেক্রেটারি দেবদুলাল ভৌমিক, সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি ম.শামসুল ইসলাম, বিএসএস এর সিনিয়র রিপোর্টার সেলীনা শিউলি, সিলেট নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি বিলকিস সুমী এবং সাধারণ সম্পাদক মনিকা ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের নারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নির্বাচিতরা হলেন, সভাপতি ডেইজী মউদুদ, সহ-সভাপতি শামীম আরা লুসি, সহ-সভাপতি ইয়াসমিন রীমা, সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, যুগ্ম সম্পাদক চিংমেপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস লিপি, অর্থ সম্পাদক শারমিন সুমি, প্রচার প্রকাশনা সম্পাদক নিলা চাকমা, নির্বাহী সদস্য যথাক্রমে ইয়াসমিন ইউসুফ, আসমা বিথি, মরিয়ম জাহান মুন্নি, মারজান আক্তার।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4j6y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন