আশুরায় তাজিয়া মিছিল-শোভাযাত্রা বন্ধের নির্দেশ

- Advertisements -

আগামী শুক্রবার পালিত হবে পবিত্র আশুরা। করোনাভাইরাস মহামারীর পরিস্থিতি বিবেচনায় গত বারের মতো এবারও আশুরায় মুসলিম শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।

Advertisements

মঙ্গলবার (১৭ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একইসঙ্গে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা বন্ধ থাকবে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/kbbl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন