রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

- Advertisements -

মুসলমানদের পবিত্র মাস রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির গবেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আগামী ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হতে পারে। এ ছাড়া আগামী ১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে।

Advertisements

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রকাশিত এক বার্তায় আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

Advertisements
আমিরাতের জ্যোতির্বিদ্যা হিসাব অনুযায়ী, ২৯ জানুয়ারি হিজরি সনের রজব মাসের শেষ দিন হবে। তবে ওই দিন চাঁদ অস্ত যাওয়ার সময় সূর্যাস্তের আগেই চাঁদ ডুবে যাবে। ফলে ওই দিন শাবানের চাঁদ দেখা অসম্ভব হবে। এর ফলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ৩১ জানুয়ারি থেকে শাবান মাস শুরু হবে।
সংস্থাটি আরো জানিয়েছে, ৩০ জানুয়ারি দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাঁদ দেখা যাবে। এর অর্থ হলো, যেসব দেশে ৩০ জানুয়ারি রজব মাসের ২৯তম দিন হবে, সেসব দেশেও ৩১ জানুয়ারি শাবান শুরু হবে। এই তালিকায় রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন এবং আলবেনিয়া।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ydur
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন