সৌদিতে ঈদের চাঁদ দেখা গেছে

- Advertisements -

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির আকাশে এ চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ১৬ জুন রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসাবে বাংলাদেশে পরদিন ১৭ জুন পালিত হবে ঈদ। খবর খালিজ টাইমসের।

Advertisements

এর আগে বুধবার পবিত্র কুরবানি কবে তা নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছিল সৌদি আরব। বুধবার দেশটির সুপ্রিমকোর্ট এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের দ্বিতীয় বড় উৎসব পবিত্র ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারণ করা হয়। তাই আজ চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং ১৫ জুন হবে আরাফার দিন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vo6w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন