হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল: ধর্মমন্ত্রী

- Advertisements -

২০২৬ সালের হজে অংশ নিতে যাওয়া বাংলাদেশিদের জন্য হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল শুরু হচ্ছে বলে জানিয়েছেন হজ সংক্রান্ত জাতীয় সর্বোচ্চ হজ কমিটির প্রধান ও ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সফল করতে মদিনায় হজ কনফারেন্স ও সৌদি হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ শেষে তিনি এ কথা বলেন।

Advertisements

মক্কা-মদিনায় হজযাত্রীদের সেবায় হজকর্মী নিয়োগ, হজযাত্রীদের হোটেলে অবস্থানকালে সার্বক্ষণিক এসি ও লিফট সার্ভিস, মক্কা-মদিনায় নির্বিঘ্ন ট্রান্সপোর্ট, সার্ভিস কোম্পানি কর্তৃক হজ মৌসুমে মিনায় বাংলাদেশি হজযাত্রীদের খাবার বিতরণের সময় হাইজেনিক ব্যবস্থাপনা তদারকি, সময় মতো খাবার প্রদানসহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Advertisements

এ বিষয়ে ধর্মসচিব আলাউদ্দিন আল আজাদ, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, মক্কায় বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর হজ্জ, হজ অনু বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/okh1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন