ঈদের তারিখ ঘোষণা করল ২ দেশ

- Advertisements -

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন হবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্কের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে শুক্রবার হবে শাওয়াল মাসের প্রথম দিন।

অন্যদিকে, সিঙ্গাপুর কর্তৃপক্ষ ঘোষণা করেছে, দেশটিতে শনিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। দেশটির বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার ঈদ উদ্‌যাপন হবে।

তুরস্ক ও সিঙ্গাপুর প্রথাগত খালি চোখে চাঁদ দেখার পরিবর্তেচন্দ্র দৃশ্যমানতার ‘প্রি-ক্যালকুলেটেড’ বা পূর্বনির্ধারিত গাণিতিক মডেল অনুসরণ করে এই সিদ্ধান্ত নিয়েছে। আধুনিক এই পদ্ধতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে চাঁদের উদয় ও অস্ত যাওয়ার নিখুঁত হিসাব বিবেচনা করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6gqu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন