হজপালন শেষে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২০ হাজার ৫০০ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯২৪ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৭৬ জন রয়েছেন।
রবিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৫২টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ১৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৬ হাজার ২০৭ জন, সৌদি এয়ারলাইনসের ২০টি ফ্লাইটে ৭ হাজার ৮৭৩ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৬টি ফ্লাইটে ৬ হাজার ৪২০ জন হাজি দেশে ফিরেছেন।
