দেশের সব মসজিদে সহিংসতায় নিহতদের স্মরণে দোয়া আজ

- Advertisements -

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সারা দেশে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতের করা হবে। এই উপলক্ষে আজ শুক্রবার (২৬ জুলাই) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

এছাড়া আগামী রোববার (২৮ জুলাই) সুবিধাজনক সময়ে দেশের সব মন্দির, প্যাগোডা ও গীর্জায় প্রার্থনা করা হবে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমপ্লিট শাটডাউনে আন্দোলন চলাকালে ব্যাপক অগ্নিসন্ত্রাস, নাশকতার কারণে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জ্ঞাপন ও আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

Advertisements

এছাড়া আগামী রবিবার সুবিধাজনক সময়ে দেশের সব মন্দির, প্যাগোডা ও গীর্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকেও নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার বাদ জুমা সারা দেশের সব মসজিদে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

Advertisements

আর আগামী রবিবার দেশের মন্দির, মঠ, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দোয়া ও মোনাজাত এবং বিশেষ প্রার্থনায় অংশগ্রহণের জন্য সাংগঠনিকভাবে নির্দেশ দিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lvev
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন