ঈদের দীর্ঘ ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা শুরু

- Advertisements -

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সোমবার (১ জুন) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি।

Advertisements
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল প্রায় সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দিনের শুরু থেকেই বিভিন্ন প্রশাসনিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
ঈদের ছুটি শেষে সোমবার থেকে বাংলাদেশ সচিবালয়েও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টার মধ্যে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত হলেও অনেককে নির্ধারিত সময়ের পর অফিসে আসতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক কর্মকর্তা-কর্মচারী ঈদের ছুটি কাটিয়ে সরাসরি গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে যোগ দিয়েছেন।

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশ কর্মস্থলে উপস্থিত থাকলেও অনেকে নিজ নিজ দপ্তরে নিয়মিত কাজের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সময় কাটাচ্ছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে প্রথম কর্মদিবসে এমন চিত্র দেখা গেছে।

ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সরকারি ছুটি ছিল। দীর্ঘ বিরতির পর সোমবার থেকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ycgd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন