English

28 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
- Advertisement -

কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছাবে রাষ্ট্রীয় সহায়তা: তথ্যমন্ত্রী

- Advertisements -

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দেশের অর্থনীতিকে টেকসই করতে হলে কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। কৃষি কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে রাষ্ট্রীয় সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। এতে বীজ, সার, সেচ ও অন্যান্য প্রণোদনা বিতরণ আরও স্বচ্ছ হবে এবং মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমবে।

র‌বিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দি‌কে গৌরনদীর কাপলাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নিম্নমানের বীজ কৃষি উৎপাদনের বড় অন্তরায়। পরিকল্পিতভাবে উন্নত জাতের বীজ সরবরাহ করা গেলে একই জমিতে উৎপাদন বাড়ানো সম্ভব। এতে কৃষকের আয় বাড়বে এবং খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমবে।

আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এখনো দেশের অনেক কৃষক পুরোনো পদ্ধতিতে চাষাবাদ করছেন। আধুনিক যন্ত্র সহজলভ্য হলে শ্রম ও সময় দুটোই কমবে, উৎপাদন আরও দক্ষ হবে। সঠিক পদ্ধতিতে চাষাবাদ, সেচ ব্যবস্থাপনা ও ফসল সংরক্ষণের জ্ঞান না থাকলে উৎপাদনের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায় না। সে কারণে কৃষি প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম জোরদার করা হবে।

তিনি আরও বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে এই উদ্যোগগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। কৃষকদের পাশে দাঁড়াতে পারলেই দেশের খাদ্য নিরাপত্তা ও সামগ্রিক অর্থনীতি আরও দৃঢ় হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hlb5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন