English

20 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
- Advertisement -

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা

- Advertisements -

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১১২১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গতকাল সোমবার (০২ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ২২টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে।

ট্রাফিক- লালবাগ বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১২১টি মোটরসাইকেলসহ মোট ১২৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ১২টি ক্যাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ৭৬টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১টি বাস, ১টি  ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৩০টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২টি বাস, ৬টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৭টি বাস, ৭টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৩৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ২০২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮৫টি গাড়ি ডাম্পিং ও ১৫১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gbwx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন