প্রধান উপদেষ্টা-যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বৈঠক না হওয়ার বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

- Advertisements -

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক না হওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘যুক্তরাজ্যের পক্ষ থেকেই প্রথমে বলা হয়েছিল, এটি একটি অফিসিয়াল সফর। তাদের বক্তব্যের পরে আমরাও তা নিশ্চিত করি, এতে কোনো সন্দেহ নেই। তবে সফরকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক না হওয়া প্রসঙ্গে মন্ত্রণালয় এখনো কোনো পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি।’

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

Advertisements

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বৈঠকটি কেন হয়নি, এ মুহূর্তে আমি সঠিকভাবে বলতে পারছি না। কারণ, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম না। যারা ছিলেন, তারাই হয়তো ভালো বলতে পারবেন। তবে বাস্তবতা হলো— মিটিংটি হয়নি।’

তিনি বলেন, ‘তারা বলেনি এ সময়ে বৈঠকটি হবে। তবে সফরটি অফিসিয়াল— এটি বলা হয়েছিল এবং সেই অনুযায়ী আমাদের প্রত্যাশাও ছিল।’

Advertisements

অন্য এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, সফরকালে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেননি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/a164
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন