বাংলাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত হানার সম্ভাবনা নেই: ডা. এনামুর রহমান

- Advertisements -

বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত হানার আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি বলেছেন, আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা জানাই, তিনি বাংলাদেশকে একটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছেন। রক্ষা করেছেন এ দেশের উপকূলীয় অঞ্চলের জানমাল এবং ফসল ও মাছের ঘেরকে। আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই।

Advertisements

আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজ সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আমাদের পশ্চিমে ওডিশার উত্তরে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি।

Advertisements

এটি এখনো অতিক্রম করছে। আমরা আশা করছি বিকেল ৪টা নাগাদ এটি ওড়িশা অতিক্রম করবে। এক প্রশ্নের জবাবে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, এটা ইতোমধ্যে সকালে ওড়িশার ওপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে।

এটি মুভমেন্ট করলেও ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে করবে। বাংলাদেশে আঘাত হানার আর কোনো সম্ভাবনা নেই।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2f19
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন