বাসা-বাড়িতে জমা পানি-মশার লার্ভা পেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী

- Advertisements -

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং বাসা-বাড়িতে জমা পানি কিংবা মশার লার্ভা পেলে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি লেক সংলগ্ন রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিগগিরই বিভিন্ন এলাকায় মাইকিং করা হবে এবং মোবাইল টিম বাড়ি বাড়ি পরিদর্শন করবে। কোনো বাড়ি, প্রতিষ্ঠান বা স্থাপনায় ডেঙ্গুর লার্ভা কিংবা জমে থাকা পানি পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।
তিনি বলেন, বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে।
কোথাও অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

মন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

Advertisements
নারিকেলের খোসা, ফুলের টব, ছাদের বাগান, অব্যবহৃত টয়লেট, ড্রেন কিংবা অন্য কোনো পাত্রে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ জমে থাকা পানিতেই এডিস মশার লার্ভা জন্ম নেয়। 

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে প্রায় ৬০ শতাংশ এলাকায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে। এসব ওয়ার্ডের পরিস্থিতি উদ্বেগজনক। এসব লার্ভা পূর্ণাঙ্গ মশায় পরিণত হলে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। ডেঙ্গুবাহী এডিস মশা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গিয়ে মানুষকে আক্রান্ত করতে পারে। ডেঙ্গুর বিভিন্ন ধরন রয়েছে এবং এর কিছু ধরন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা রক্তক্ষরণসহ গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে, মৃত্যু হতে পারে। সুতরাং সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে।

জনগণকে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করতে গণমাধ্যমে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

Advertisements

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ug3t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন