‘এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে’

- Advertisements -

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, স্বাভাবিকভাবে আমরা অনুধাবন করছি, এবারের ঈদে চাঁদাবাজি কমেছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর আমরা যে পরিমাণ দুশ্চিন্তা করছিলাম, তার তুলনায় আমরা শান্তিতে ঈদ করতে পারছি।

শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অন্যবারের তুলনায় এবারের ঈদ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বড় ধরনের কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি। তবে দুয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে লঞ্চ দুর্ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘দেশ, রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার যে প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি, তা বাস্তবায়ন করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mz1n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন