English

24 C
Dhaka
সোমবার, মার্চ ৯, ২০২৬
- Advertisement -

নারী দিবসে শুভেচ্ছা জানালেন ডিএমপি কমিশনার

- Advertisements -

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ডিএমপি হেডকোর্টার্সের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষ্যে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন যুগ্ম পুলিশ কমিশনার সামসুন নাহার।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ই দিবসটির মূল বার্তা।

নারী দিবসে সব নারীকে শুভেচ্ছা জানিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, ডিএমপিতে কর্মরত নারী পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। যাতে তারা নিজ নিজ কর্মক্ষেত্রে আরও অবদান রাখতে পারেন এবং নারী ক্ষমতায়নের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করতে পারেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, মহান সৃষ্টিকর্তা পুরুষ ও নারীকে একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। নারী যদি জন্ম না দিতেন তাহলে মানবজাতির অস্তিত্বই থাকত না।

জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীরা জড়িত। অনুষ্ঠানে অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i8m3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন