বগুড়ায় রসিকতায় মাতালেন প্রধানমন্ত্রী: ‘খিদে পেয়েছে, বাপের বাড়ি এসেছি খেতে দেবেন না?’

- Advertisements -
পৈতৃক জেলা বগুড়ায় এসে স্বতঃস্ফূর্ত ও হাস্যরসাত্মক উপস্থিতিতে জনসভা মাতিয়ে তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তার একাধিক রসিক মন্তব্যে হাসির রোল পড়ে যায় সভাস্থলে।
বক্তব্যের একপর্যায়ে দর্শকসারিতে কিছুটা হইচই শুরু হলে প্রধানমন্ত্রী মাইক্রোফোন হাতে নিয়ে হালকা সুরে বলেন, ‘এই ভাই, চুপ করতে হবে। না হলে তোরা বক্তব্য দে, আমি যাই।
’তার এই মন্তব্যে মুহূর্তেই প্রাণ ফিরে পায় পুরো জনসভা। 

এর কিছুক্ষণ পরই আরও ঘরোয়া ভঙ্গিতে তিনি বলেন, ‘আরে, খিদে পেয়েছে আমার।

বাপের বাড়ি এসেছি, খেতে দেবেন না? আমি এখনো খাইনি, নামাজও হয়নি। সামনে আরও জনসভা আছে, অন্য প্রোগ্রাম আছে।
তারপর আবার ঢাকায় ফিরতে হবে।’ 

প্রধানমন্ত্রীর এমন সোজাসাপ্টা ও আন্তরিক মন্তব্যে উপস্থিত জনতা করতালি দিয়ে সাড়া দেন। অনেকেই তার এই সহজ-সরল আচরণকে স্বাগত জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী জোবাইদা রহমান। স্বামীর এমন খুনসুটি উপভোগ করতে দেখা যায় তাকেও। মঞ্চে থাকা অন্য অতিথিদের মধ্যেও এ সময় প্রফুল্ল পরিবেশ লক্ষ্য করা যায়।

বক্তব্য চলাকালে দর্শকসারি থেকে এক ব্যক্তি প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলেন, ভাই, অন্তত দুই ঘণ্টা কথা বলুন। জবাবে হেসে প্রধানমন্ত্রী সংক্ষেপে বলেন, ‘সেটা সম্ভব না। আমি আবার আসবো।’

অনুষ্ঠান শেষে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা নিশ্চিত করা হয়। পরে প্রধানমন্ত্রী তার পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vf1x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন