বন্ধ টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisements -

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য টানা এক বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বাণিজ্য কার্যক্রম স্থবির থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা বিরাজ করছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

পরিদর্শনকালে তিনি বন্দর এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন।

জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা ও সীমান্ত পরিস্থিতির অবনতির কারণে গত এক বছর ধরে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সরকার বিপুল রাজস্ব হারানোর পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা নেমে এসেছে।

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে টেকনাফ স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3l6v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন