বর্ষা মৌসুমকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা আছে: ডিএসসিসি প্রশাসক

- Advertisements -

সামনের বর্ষা মৌসুমকে কেন্দ্র করে মশক নিধনে বিশেষ পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

শনিবার রাজধানীর হাজারীবাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, সামনের বর্ষা মৌসুমকে কেন্দ্র করে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে বিশেষ পরিকল্পনা আছে। এ ব্যাপারে এলাকাবাসীকেও সতর্ক থাকতে হবে। সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব না। জনগণ করবে ৫০ শতাংশ, সিটি করপোরেশন করবে বাকি ৫০ শতাংশ। এভাবে শহরকে পরিচ্ছন্ন রাখতে পারবো।

নাগরিকদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে ব্লিচিং পাউডারসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় সিটি করপোরেশন দিতে পারবে কিন্তু আপনার ঘরের ছাদ, টবের পানি তো আমরা পরিষ্কার করতে পারব না।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন দেশকে সফলতার দিকে নিতে। সড়কমন্ত্রীকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, তিনি চেষ্টা করছেন কাজ করার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e77p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন