বাংলা নববর্ষে বাপ্পার নতুন গান ‘কোথায় যেন’

- Advertisements -

বাংলা নববর্ষ ঘিরে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার নিয়ে আসছেন নতুন গান ‘কোথায় যেন’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বিনতি।

গানের কথা লিখেছেন শাহান কবন্ধ। সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। নতুন গান নিয়ে বাপ্পা মজুমদার বলেন, “পহেলা বৈশাখের আবহকে সামনে রেখে ‘কোথায় যেন’ গানটি তৈরি করা হয়েছে। আশা করছি গানটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।”

গানের মিউজিক ভিডিওতে ভিডিওতে মডেল হয়েছেন ছোটপর্দার জুটি পার্থ শেখ ও আইশা খান। তাদের নিয়ে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাজ ইসলাম এবং প্রযোজনা করেছে হোয়াইট ক্লাউড পিকচার্স। গানের দৃশ্যধারণ হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লোকেশনগুলোতে, যেখানে ফুটে উঠেছে শহরের পুরোনো আবহ। স্মৃতি, অনুভূতি ও ভালোবাসার আবেগকে দৃশ্যমানভাবে তুলে ধরা হয়েছে।

গানের সঙ্গে গিটার ও রিদমে ছিলেন বাপ্পা এবং বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী। গানটির রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং সম্পন্ন করেছেন সৈয়দ আমজাদ হোসেন বাপ্পী। পুরো কাজটি সম্পন্ন হয়েছে বিএমজি ওয়ার্কস্টেশন স্টুডিওতে। বিনতির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোনা যাবে গানটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0m8t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন