বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়েছে কারা, জানালেন ডিএমপি কমিশনার

- Advertisements -

বিএনপি নিজেরাই তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা মেরে রেখেছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধদের দেখতে এসে তিনি এ দাবি করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘বিএনপি নিজেরাই তাদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের অফিসে তালা মেরে রেখেছে। তাদের কার্যালয়ে পুলিশ তালা দেয়নি। তারা অফিসে ঢুকতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই।’

Advertisements

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘নাইম নামের একজন বাসের হেলপারকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এখানে বাসের শ্রমিক যারা আছেন তাদের আর্থিক সহযোগিতা করা হবে। আগুন দেওয়ার ঘটনায় হাতেনাতে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

Advertisements

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার পর থেকেই বন্ধ রয়েছে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। ওইদিনের পর থেকে বিএনপির কোনো নেতাকে কার্যালয়ে আসতে দেখা যায়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wf66
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন