English

30 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
- Advertisement -

ভাষার গুরুত্ব না বুঝলে দেশপ্রেম জাগ্রত হয় না: বিদ্যুৎমন্ত্রী

- Advertisements -

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাতৃভাষার গুরুত্ব বুঝতে পারার মাধ্যমে দেশীয় জাতীয়তাবাদ শক্তিশালী করা গেলে দেশের উন্নয়ন করা সম্ভব। ভাষার গুরুত্ব বুঝতে না পারলে দেশপ্রেম জাগ্রত হয় না, আর দেশ উন্নত হয় না।

শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস’ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, বাংলাদেশ যখনই ক্রান্তিকাল অতিক্রম করেছে, তখনই ৫২’র চেতনা জাগ্রত হয়েছে। ৫২’র চেতনায় মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে, ২৪-এর ৫ আগস্ট সংঘটিত হয়েছে, জনগণ আবার ভোটের অধিকার ফিরে পেয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছে।

তিনি বলেন, মাতৃভাষা দিবসে মাতৃভাষার কদর বুঝতে হবে। ভাষার উৎকর্ষ সাধনের মাধ্যমে দেশ প্রেম বাড়াতে হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে হবে।

মন্ত্রী বলেন, সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে শিল্প পার্ক ও ইন্ডাস্ট্রিয়াল এলাকা গড়ে তোলা হয়েছে। কিন্তু প্রতিষ্ঠিতব্য শিল্প কারখানার বর্জ্য শোধনের জন্য সেন্ট্রাল ইটিপি (বর্জ্য পানি শোধনাগার কারখানা) গড়ে তোলা হয়নি। শিল্প এলাকায় সরকারের পক্ষ থেকে সেন্ট্রাল ইটিপি গড়ে তুলতে না পারলে আমাদের যমুনা দূষিত হবে। পাশাপাশি কৃষি ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

যমুনার পানি দূষিত হয় এমন শিল্প কারখানা গড়ে তোলা যাবে না উল্লেখ করে পরিবেশের দিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2w40
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন