ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে ঢাকার দুই সিটিতে ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ মিলিয়ে ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ভূমিকম্প সচেতনতার অংশ হিসেবে শিক্ষা কারিকুলামে এ বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবছে সরকার। শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/vb2m
