English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
- Advertisement -

ভোট দিলেন প্রধান উপদেষ্টা

- Advertisements -

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করেন।

গুলশান- ২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এর আগে ভোটকেন্দ্র পরিদর্শন করেন। প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন।

গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত। এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়।

রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৬০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। আসনটিতে মোট প্রার্থী ১১ জন। তবে ভোটের মূল লড়াইয়ে দেখা যাচ্ছে ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে।

এই আসনে মোট প্রার্থী ছিলো ১১ জন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন পাঁচজন স্বতন্ত্র প্রার্থী।

এর আগে রাজধানীর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

তারেক রহমান এবার ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি তিনি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হবে। ভোট গ্রহণ টানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/walk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

গুরুতর অভিযোগ করলেন তাসনিম জারা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন