
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মেহেরপুরের গাংনীর রজনী খাতুন (৩৭) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে।
গতকাল সোমবার (২১ জুলাই) ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন তিনি।
নিহত রজনী খাতুনের ভাই আশিক বলেন, ‘রজনীর স্বামী জহুরুল ইসলাম ঢাকা চাকরির সুবাদে রজনীকে নিয়ে উত্তরা এলাকায় একটি বাসায় বসবাস করতেন এবং মেয়ে ঝুমঝুম খাতুন (১২) ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।
দুর্ঘটনায় রজনীর মৃত্যু হলেও মেয়ে ঝুমঝুম বেঁচে আছে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/txa2