মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি: স্পিকার

- Advertisements -

যে স্বপ্ন ধারণ করে এই দেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শনিবার সকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমরা আশা করব নবনির্বাচিত জাতীয় সংসদ এবং জনগণ সবাই মিলে আমরা মুক্তিযুদ্ধের সেই চেতনা বাস্তবায়িত করতে সক্ষম হবো। বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে একটি দল ও জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। আমরা আশা করব, এই জাতীয় সংসদের সদস্যরা সবাই মিলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।

তিনি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ শুরু হয়ে গেছে। আগামী দিনে আমাদের মতো রাষ্ট্রগুলোকে অর্থনৈতিকভাবে বিড়ম্বনায় পড়তে হতে পারে। আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে কামনা করব, শিগগির যেন এই যুদ্ধ শেষ হয়ে যায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4hol
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন