যমুনার সামনে নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা

- Advertisements -
রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাডক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের ‘যমুনা’ সামনে অবস্থান করছে জাতীয় নাগরিক পার্টির নেতারা। তাদের সঙ্গে ছাত্র-জনতা ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও যোগ দিয়েছেন। জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ হবে যমুনার সামনে। ইতিমধ্যে মঞ্চও তৈরা করা হয়েছে।
সমাবেশ ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের এলাকায় সতর্কতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সকাল থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল সড়ক ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। ওই সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না।

ডিএমপি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই পুলিশসহ অন্য বাহিনীগুলোর নিরাপত্তা জোরদার রয়েছে। দুপুরের সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে যমুনার সামনের সড়ক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এদিন সকাল ১১টার দিকে দেখা গেছে, পাঁচটি ট্রাক একসঙ্গে করে ওপরে সামিয়ানা লাগিয়ে এই অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ করছেন শ্রমিকরা।

Advertisements
আজ শুক্রবার বেলা ১২ টার দিকে যমুনা ছেড়ে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। 

সরেজমিনে দেখা যায়, ইন্টারকন্টিনেন্টালের সামনে ৪টি ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চে দুপুর ২টা থেকে ফ্যাসিবাদবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

এ মুহূর্তে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠন সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী সহ সাধারণ ছাত্র-জনতা উপস্থিত রয়েছেন।

Advertisements

মঞ্চ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1n8g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন