শুক্রবারও সংসদ অধিবেশন বসবে: চিফ হুইপ

- Advertisements -

শুক্রবারও সংসদ অধিবেশন বসবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার চলমান সংসদ অধিবেশনের বিরতিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, বর্তমান অধিবেশনে এখন পর্যন্ত ৪৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। তবে শুক্রবারের মধ্যে ১৩৩টি অধ্যাদেশেরই সুরাহা করা হবে। কাজের পরিধি বিবেচনায় আমরা শুক্রবারও অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।

সংসদ ভবনের সাউন্ড সিস্টেমের ত্রুটি ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নূরুল ইসলাম মনি বলেন, সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে যে ধরনের অনিয়ম হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এই অনিয়মের সঙ্গে জড়িত এবং যারা অন্যদের দিয়ে নিম্নমানের কাজ করিয়েছে, তাদের প্রত্যেককে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জরুরি গুরুত্বপূর্ণ বিলগুলো পাসের লক্ষ্যেই এই বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yiop
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন