১৮ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

- Advertisements -
২০২৬ সালের পবিত্র হজ পালনে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হচ্ছে আগামী শনিবার (১৮ এপ্রিল)। ওইদিন রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।

হজ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ সালের প্রথম দিনে মোট ১৪টি বিমান হজযাত্রী বহন করবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫শ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। 

হজযাত্রীদের পরিবহনে নিয়োজিত থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২১ মে সৌদি আরবের উদ্দেশ্যে শেষ হজ ফ্লাইট ঢাকা ত্যাগ করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। হাজিদের নিয়ে ফিরতি এই ফ্লাইটগুলো ১ জুলাই পর্যন্ত চলবে।

হজযাত্রীদের সুবিধার্থে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রথম ফ্লাইটের ৪১৯ জন যাত্রীসহ সব হজযাত্রীর যাত্রা নির্বিঘ্ন করতে ধর্ম মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো সমন্বিতভাবে কাজ করছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uysa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন