English

31 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
- Advertisement -

অর্ন্তবর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে: আইনমন্ত্রী

- Advertisements -

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেছেন সরকারি কর্মকর্তারা কেউ দুর্নীতি করলে শোকজ করে চাকরি যাবে তা নয়, জড়িত ব্যক্তির বিরুদ্ধে মামলাও হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তা ও বিচারকদের সাথে পৃথক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ নিয়ে করা যুগান্তরের এক প্রশ্নের জবাবে আইন মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে, প্রত্যেকটা অধ্যাদেশই আমরা বিল আকারে পেশ করবো। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা ১৩৩ অধ্যাদেশের প্রত্যেকটিই পেশ করা হবে।

আইনমন্ত্রী বলেন, মাদক-সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, হানাহানি-মারামারি এসব ব্যাপারে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গুটিকয়েক দুষ্কৃতিকারীর কারণে সরকারের ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

উপস্থিত সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার আইন সঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধ পরিকর।

আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বদ্ধ পরিকর উল্লেখ করে আইনমন্ত্রী জানান, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধীদের যদি কেউ শেল্টার দেয় তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

এ সময় ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের এমপি মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনের এমপি মোঃ আবু তালিব, জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজালসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদসহ বিভিন্ন দপ্তরের প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7eyh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন