পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি।
সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশ কর্মস্থলে উপস্থিত থাকলেও অনেকে নিজ নিজ দপ্তরে নিয়মিত কাজের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সময় কাটাচ্ছেন।
ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সরকারি ছুটি ছিল। দীর্ঘ বিরতির পর সোমবার থেকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।
