ওষুধের দাম কমাতেই হবে: স্বাস্থ্যমন্ত্রী

- Advertisements -

ওষুধ ও হার্টের রিংয়ের দাম কমানোর কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধ ও হার্টের রিংয়ের দাম নির্ধারণে বৈঠক বসেছে। তবে দাম কমাতেই হবে। স্বাস্থ্যখাতে এত অসঙ্গতি, এর কোনোটার দায়ই মন্ত্রী হিসেবে এড়ানো সম্ভব নয়। দায় মাথায় নিয়েই কাজ করতে হবে।

Advertisements

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলবে, যেকোনো দিন মন্ত্রী হিসেবে অভিযানে যাব আমি।

Advertisements

অবৈধ প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসাসেবা নেওয়া মানুষের ভোগান্তির বিষয়ে সামন্ত লাল সেন বলেন, ভুল জায়গায় চিকিৎসা নেওয়ার চেয়ে চিকিৎসা না নেওয়া ভালো। সঠিক জায়গায় চিকিৎসা নেওয়া উচিত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/85bi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন